সুইজারল্যান্ডে বিনা খরচে গবেষণার সুযোগ, মিলবে বৃত্তি ও বিমানভাড়া

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আট সপ্তাহের সামার রিসার্চ প্রোগ্রামের আয়োজন করছে সুইজারল্যান্ডের ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুজান (ইপিএফএল)। ‘ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম-২০২৭’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানে হাতে-কলমে গবেষণার সুযোগ পাবেন।

এ জন্য তাঁদের দেওয়া হবে ৩ হাজার ৬০০ সুইস ফ্রাঁ, যা দিয়ে আবাসন ও দৈনন্দিন খরচ মেটানো যাবে। এ ছাড়া বিমানভাড়াসহ বিভিন্ন সুবিধাও রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুজান (ইপিএফএল), সুইজারল্যান্ড।

প্রোগ্রামের নাম: ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম-২০২৭।

প্রোগ্রামের মেয়াদ: আট সপ্তাহ।

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬।

গবেষণার ক্ষেত্র: লাইফ সায়েন্সেসের বিভিন্ন শাখা।

সুযোগ-সুবিধা

  • স্টাইপেন্ড: নির্বাচিত শিক্ষার্থীরা ৩ হাজার ৬০০ সুইস ফ্রাঁ পাবেন। এ অর্থ আবাসন ও দৈনন্দিন খরচের জন্য দেওয়া হবে।
  • আবাসন: অংশগ্রহণকারীদের জন্য সুইজারল্যান্ডের লসান বা জেনেভায় আবাসনের ব্যবস্থা করা হবে।
  • ভ্রমণ খরচ: বিদেশ থেকে বিমানে যাতায়াতের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার সুইস ফ্রাঁ পর্যন্ত খরচ ফেরত দেওয়া হবে। ইউরোপের ভেতরে স্বল্প দূরত্বের যাতায়াতে সর্বোচ্চ ৫০০ সুইস ফ্রাঁ ফেরত দেওয়া হবে।
  • অভিজ্ঞ অধ্যাপক ও গবেষকদের তত্ত্বাবধানে হাতে-কলমে কাজের সুযোগ।
  • বিজ্ঞান ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে সাপ্তাহিক কর্মশালা।
  • প্রোগ্রামের শেষ দিনে পোস্টার সেশন বা প্রেজেন্টেশনের মাধ্যমে নিজের গবেষণা তুলে ধরার সুযোগ।
  • সুইস আল্পস ভ্রমণ, বারবিকিউ পার্টি ও ঐচ্ছিক ভ্রমণসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম।
  • ইংরেজি ভাষার দক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস লাগবে না।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
  • যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তরের প্রথম বর্ষের শিক্ষার্থী হতে হবে।
  • ৪.০০ স্কেলে কমপক্ষে ৩.৭৫ সিজিপিএ থাকতে হবে।
  • বায়োলজি, বায়োফিজিকস, কেমিস্ট্রি, বায়োইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিকস, কোয়ান্টিটেটিভ বায়োলজি, জেনেটিকস অথবা লাইফ সায়েন্সসংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়ন করতে হবে।
  • স্নাতক পর্যায়ের অন্তত দুই বছর শেষ করেছেন অথবা স্নাতকোত্তরের প্রথম বর্ষে অধ্যয়নরত হতে হবে।
  • পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

প্রয়োজনীয় কাগজপত্র

১. একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

২. সুপারিশপত্র।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে ইপিএফএলের আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে।