ডেনমার্কে বিনা খরচে মাস্টার্স, মিলবে মাসে ৭৮০০ ক্রোন ভাতা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ দিচ্ছে ইউরোপের দেশ ডেনমার্ক। দেশটির রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে (আরইউসি) সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে। বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি জীবনযাত্রার খরচ বাবদ প্রতি মাসে দেওয়া হবে ৭ হাজার ৮০০ ডেনিশ ক্রোন।
বাংলাদেশিসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে চারটি বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে। বিষয়গুলো হলো—
-
নর্ডিক আরবান প্ল্যানিং স্টাডিজ।
-
কম্পিউটার সায়েন্স।
-
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন।
-
এনভায়রনমেন্টাল সায়েন্স।
বৃত্তির সুযোগ-সুবিধা
এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি জীবনযাত্রার খরচ বাবদ প্রতি মাসে ৭ হাজার ৮০০ ডেনিশ ক্রোন দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো দেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে।
ইংরেজি দক্ষতার ক্ষেত্রে আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোফেল আইবিটিতে কমপক্ষে ৮৩ স্কোর থাকতে হবে। ভাষা পরীক্ষার ফলাফলের মেয়াদ দুই বছরের বেশি হওয়া যাবে না।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য প্রয়োজন হবে—
-
অনলাইন আবেদনপত্র।
-
ব্যক্তিগত বিবৃতি।
-
হালনাগাদ জীবনবৃত্তান্ত বা সিভি।
-
অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
-
দুটি সুপারিশপত্র।
-
ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।
আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়
আগ্রহী শিক্ষার্থীদের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির শর্ত পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।
স্কলারশিপের বিস্তারিত জানতে: অফিশিয়াল ওয়েবসাইট
স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে: এখানে ক্লিক করুন



