দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০২৪ সালের ৮ আগস্টের তুলনায় বর্তমানে রিজার্ভ বেড়েছে ১০ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
তিনি আরও জানান, ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
২০২৪ সালের আগস্টে ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।



