চীনে পড়াশোনায় টিউশন ফি, আবাসন ও বিমা দেবে সরকার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

চীনে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তির (Chinese Government Scholarship—CGS) আবেদন করার সুযোগ এসেছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের টাইপ-এ (Type-A) বৃত্তি কর্মসূচিতে আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এই বৃত্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি জেনারেল স্কলার ও সিনিয়র স্কলার প্রোগ্রামেও আবেদনের সুযোগ রয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য টিউশন ফি, আবাসন এবং চিকিৎসা বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। ফলে চীনে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আগ্রহী ও যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

আবেদন ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে চীনা সরকারি বৃত্তির ওয়েবসাইটে।

আবেদনের ওয়েবসাইট: www.campuschina.org

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৭।