আইইএলটিএস ছাড়াই কলম্বিয়ায় সরকারি স্কলারশিপ

মিলবে মাসিক ভাতা ও বিমান টিকিট

শিক্ষা ডেস্ক

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ৮, ২০২৬

আইইএলটিএস নিয়ে দুশ্চিন্তায় থাকা উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য বড় সুযোগ দিচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬’ এর আওতায় স্নাতকোত্তর, স্পেশালাইজেশন ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে দেশটি। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা ও ভাতা নির্বাচিত শিক্ষার্থীরা ‘ফুল স্কলারশিপ’-এর আওতায় নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন:

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

  • জীবনযাত্রার ব্যয়ের জন্য আকর্ষণীয় মাসিক ভাতা।

  • চিকিৎসাবিমা ও ভিসা খরচের সুবিধা।

  • বই ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ক্রয়ের ব্যয়ভার।

আবেদনের যোগ্যতা এই স্কলারশিপের মূল আকর্ষণ হলো এতে আবেদনের জন্য কোনো আইইএলটিএস স্কোরের প্রয়োজন নেই। আবেদনকারীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে আবেদনকারী কোনোভাবেই কলম্বিয়ার নাগরিক হতে পারবেন না।

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন আবেদনের জন্য সিভি, সুপারিশপত্র (Recommendation Letter), পাসপোর্টের কপি, স্বাস্থ্যসনদ এবং একটি স্টেটমেন্ট অব পারপাস (SOP) প্রয়োজন হবে। আগ্রহীদের আগামী ৫ জুন ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য ও লিংকের জন্য কলম্বিয়া সরকারের অফিশিয়াল স্কলারশিপ পোর্টালে চোখ রাখতে বলা হয়েছে।