বায়োমেট্রিক চিঠি মানেই ভিসা অনুমোদন নয়: অস্ট্রেলিয়ান হাইকমিশন

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি দূর করতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন।  মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, বায়োমেট্রিক চিঠি পাওয়া ভিসা অনুমোদনের কোনো নিশ্চয়তা নয়।

হাইকমিশন জানায়, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ভিসা আবেদন প্রক্রিয়ার একটি বাধ্যতামূলক ধাপ মাত্র।  এ ধাপ সম্পন্ন করলেই ভিসা মঞ্জুর হবে—এমন ধারণা সঠিক নয়।

বার্তায় আরও বলা হয়, অতিরিক্ত অর্থ প্রদান করলেও বায়োমেট্রিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব নয়।  একই সঙ্গে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টে ভিসা আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় না বলেও উল্লেখ করা হয়েছে।

ভিসা আবেদনকারীদের সঠিক তথ্য প্রদানের আহ্বান জানিয়ে হাইকমিশন সতর্ক করে বলেছে, বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের সময় কখনোই মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া উচিত নয়।

অস্ট্রেলিয়ান হাইকমিশন আবেদনকারীদের ভিসা জালিয়াতি ও প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে এবং বিস্তারিত তথ্য জানার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ‘Scam Safe’ পেজ পরিদর্শনের আহ্বান জানিয়েছে।

হাইকমিশনের মতে, ভিসা আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত