বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ দিচ্ছে এফএও, আবেদন শুরু
সানজিদা হক প্রমা
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
তরুণদের দক্ষতা ও বাস্তব জীবনের সফলতার গল্প বিশ্বমঞ্চে তুলে ধরতে সম্পূর্ণ অর্থায়নে (Fully Funded) ইতালির রোম ভ্রমণের সুযোগ দিচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। ‘এফএও গ্লোবাল ইয়ুথ কনটেস্ট ২০২৬’-এর আওতায় নির্বাচিত বিজয়ীদের আগামী অক্টোবর মাসে ইতালিতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এ যোগদানের সুযোগ দেওয়া হবে।
এই প্রতিযোগিতায় মূলত ‘এফএও ই-লার্নিং একাডেমি’ (FAO elearning Academy) থেকে কোর্স করা শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা এবং তা দিয়ে সমাজে আনা কোনো ইতিবাচক পরিবর্তনের গল্প শেয়ার করতে হবে।
সুযোগ-সুবিধা: প্রতিযোগিতার মাধ্যমে দেশ-বিদেশ থেকে মোট ৩ জন বিজয়ীকে নির্বাচন করা হবে। বিজয়ীরা আগামী ১২ থেকে ১৫ অক্টোবর, ২০২৬ পর্যন্ত রোমে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ফুড ফোরামে (WFF) অংশগ্রহণের জন্য সম্পূর্ণ অর্থায়নে ভ্রমণের সুযোগ পাবেন। তাদের যাতায়াত ও অংশগ্রহণের যাবতীয় খরচ আয়োজক কর্তৃপক্ষ বহন করবে। এছাড়া বিজয়ীদের সফলতার গল্প নিয়ে তৈরি ভিডিও সাক্ষাৎকার এফএও-এর অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করা হবে।
আবেদনের যোগ্যতা:
-
আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
-
বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিকরা এতে অংশ নিতে পারবেন।
-
আবেদনকারীকে অবশ্যই ‘এফএও ই-লার্নিং একাডেমি’-এর একজন নিবন্ধিত শিক্ষার্থী হতে হবে।
-
প্রার্থীকে ইতিমধ্যে এই একাডেমি থেকে কোর্স সম্পন্ন করে ডিজিটাল ব্যাজ (Certified Digital Badges) অর্জন করতে হবে।
-
নির্বাচিত বিজয়ীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২০২৭ সালের এপ্রিল মাস পর্যন্ত থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অফিশিয়াল লিংকের মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। ফর্মে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি এফএও একাডেমি থেকে কয়টি কোর্স করা হয়েছে এবং সেই শিক্ষা প্রার্থীর শিক্ষাজীবন, পেশা বা সমাজে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে—তা বিস্তারিত বর্ণনা করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
-
বৈধ পাসপোর্ট।
-
কোর্স সম্পন্ন করার পর প্রাপ্ত ডিজিটাল ব্যাজ (Digital Badges)।
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন: আবেদনের অফিশিয়াল লিংক: এখানে ক্লিক করুন



