কানাডায় উচ্চশিক্ষার স্বপ্ন? জেনে নিন জনপ্রিয় ৬ স্কলারশিপ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬

উন্নত শিক্ষাব্যবস্থা, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণার সুযোগ এবং পড়াশোনা শেষে কর্মসংস্থান ও স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে কানাডা উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য। প্রতি বছর দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক ও প্রয়োজনভিত্তিক নানা ধরনের স্কলারশিপ ঘোষণা করে।

যারা কানাডায় স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি করতে চান, তাদের জন্য জনপ্রিয় ছয়টি স্কলারশিপ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো।

১. ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান স্কলারশিপ

সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, পোস্টডক্টরাল ও সার্টিফিকেট প্রোগ্রামে বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।

সুবিধা

  • গ্যারান্টেড এন্ট্রান্স স্কলারশিপ: ৫০০–৩,০০০ কানাডিয়ান ডলার।
  • জর্জ ও মার্শা আইভানি প্রেসিডেন্ট ফার্স্ট স্কলারশিপ: বছরে প্রায় ১০,০০০ কানাডিয়ান ডলার (চার বছরে সর্বোচ্চ ৪০,০০০ ডলার)।
  • চ্যান্সেলর স্কলারশিপ: বছরে প্রায় ৭,৫০০ কানাডিয়ান ডলার।
  • ইউ অব এস এন্ট্রান্স স্কলারশিপ: চার বছর পর্যন্ত বছরে প্রায় ৬,০০০ কানাডিয়ান ডলার।

বিস্তারিত: https://admissions.usask.ca/requirements/deadlines.php

২. ইউনিভার্সিটি অব মন্ট্রিল স্কলারশিপ

কানাডার মন্ট্রিলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য Tuition Exemption Scholarship প্রদান করে।

সুবিধা

  • টিউশন ফি আংশিক বা সম্পূর্ণ মওকুফ।
  • মূলত টিউশন ফি কমানোর জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।

বিস্তারিত: https://admission.umontreal.ca/en/scholarship-for-international-students/

৩. ইউনিভার্সিটি অব টরন্টো স্কলারশিপ

বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় টরন্টো বিশ্ববিদ্যালয় প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হাজারো স্কলারশিপ দেয়।

সুবিধা

  • বছরে প্রায় ২০ মিলিয়ন কানাডিয়ান ডলার সমমূল্যের ৪,৫০০-এর বেশি ভর্তি বৃত্তি।
  • কিছু স্কলারশিপে সম্পূর্ণ টিউশন, আবাসন ও অন্যান্য ব্যয় বহন করা হয়।
  • অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থায়নের।

বিস্তারিত: https://future.utoronto.ca/apply/

৪. ইউনিভার্সিটি অব আলবার্টা স্কলারশিপ

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন মেধাভিত্তিক স্কলারশিপ দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়টি।

সুবিধা

  • বিভিন্ন ধরনের মেধাভিত্তিক আর্থিক সহায়তা।
  • কিছু স্কলারশিপে প্রায় ৯,০০০ কানাডিয়ান ডলার বা তার বেশি উপবৃত্তি।

বিস্তারিত: https://www.ualberta.ca/graduate-studies/prospective-students/international-admissions-protocol/international-application-deadlines.html

৫. ইউনিভার্সিটি অব অটোয়া স্কলারশিপ

অটোয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পর্যায়ে স্কলারশিপ প্রদান করে।

সুবিধা

  • প্রেসিডেন্ট স্কলারশিপে চার বছরে প্রায় ৩০,০০০ কানাডিয়ান ডলার।
  • চ্যান্সেলর স্কলারশিপে প্রায় ২৬,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত সহায়তা।

বিস্তারিত: https://www2.uottawa.ca/en

৬. ম্যাকগিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের এন্ট্রান্স স্কলারশিপ দিয়ে থাকে।

সুবিধা

  • আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় ৩,০০০–৮,৫০০ কানাডিয়ান ডলার পর্যন্ত স্কলারশিপ।
  • অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থ সহায়তা হিসেবে দেওয়া হয়।

বিস্তারিত: https://www.mcgill.ca/

বিশ্ববিদ্যালয়ভেদে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনের সময়সীমা ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন শিক্ষা–সংশ্লিষ্টরা।