টিউশন ফি ও জীবনযাত্রার খরচসহ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
অক্সফোর্ড বিশ্ববিদ্যাল

বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান University of Oxford-এ স্নাতকোত্তর ও পিএইচডি করার স্বপ্ন পূরণের সুযোগ দিচ্ছে Clarendon Scholarship। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মেধাবী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য বিবেচিত হতে পারবেন। বিশেষ এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি ছাড়াও জীবনযাত্রার খরচ বহন করা হয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন ফান্ড পরিচালিত এ স্কলারশিপকে যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক বৃত্তি হিসেবে বিবেচনা করা হয়। ২০০১ সালে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে প্রতিবছর প্রায় ২০০টির বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ দেওয়া হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পান।

যেসব সুবিধা মিলবে

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদান।
  • ফুলটাইম শিক্ষার্থীদের জন্য বার্ষিক লিভিং অ্যালাওয়েন্স বা জীবনযাত্রার ব্যয়।
  • পার্ট-টাইম শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য টিউশন ফি ও একাডেমিক ব্যয়ে সহায়তা।
  • Clarendon Scholars’ Association-এর সদস্য হওয়ার সুযোগ।

আবেদনের যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • চমৎকার একাডেমিক ফলাফল থাকতে হবে।
  • যেকোনো বিষয়ে আবেদন করা যাবে।
  • IELTS, TOEFL বা সমমানের ইংরেজি ভাষার দক্ষতার সনদ থাকতে হবে।
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফুলটাইম বা পার্ট-টাইম মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • অনলাইন আবেদনপত্র
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ
  • পার্সোনাল স্টেটমেন্ট
  • গবেষণাভিত্তিক কোর্সের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল (প্রযোজ্য হলে)
  • ইংরেজি ভাষার দক্ষতার সনদ
  • রেকমেন্ডেশন লেটার

যেভাবে আবেদন

ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন করতে হয় না। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করলেই আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য বিবেচিত হন। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে জানানো হয়।

আবেদনের বিস্তারিত নির্দেশনা, যোগ্যতা ও সময়সীমা সম্পর্কে জানতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট অ্যাডমিশনস ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে।