আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
ইউরোপে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে Erasmus Mundus Internship। ইউরোপের বিভিন্ন দেশে পরিচালিত এ ইন্টার্নশিপ কর্মসূচিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি শিক্ষার্থী এবং সদ্য স্নাতক সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।
প্রোগ্রামভেদে ইন্টার্নশিপের মেয়াদ ও আবেদনের সময়সীমা ভিন্ন হলেও আগামী ১০ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে।
যেসব বিষয়ে ইন্টার্নশিপ
ব্যবসায় ও ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান, ভাষা ও সাহিত্য, শিল্প ও নকশা, শিক্ষা, সমাজবিজ্ঞান, মানবিক বিভাগ, প্রকৌশল ও প্রযুক্তি, কৃষিবিজ্ঞান, গণিত ও ইনফরমেটিকস, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য ও নগর পরিকল্পনা, আইন, চিকিৎসাবিজ্ঞান, ভূগোল ও ভূতত্ত্বসহ বিভিন্ন বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।
যেসব সুবিধা পাবেন
- মাসিক ভাতা
- ভ্রমণ ব্যয়
- আবাসন সহায়তা
- আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা
- স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ
এছাড়া কিছু ইন্টার্নশিপ অনলাইনভিত্তিক হওয়ায় ঘরে বসেও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে পূর্ববর্তী চাকরির অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
প্রয়োজনীয় কাগজপত্র
- Europass ফরম্যাটে সিভি
- মোটিভেশন লেটার
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- শিক্ষার্থী হলে এনরোলমেন্ট সনদ
- গ্র্যাজুয়েট হলে ডিগ্রি সনদ
- ইন্টার্নশিপ অফার লেটার
- বৈধ পাসপোর্ট
- প্রয়োজন অনুযায়ী ভাষাদক্ষতার সনদ
- গ্রান্টের জন্য ব্যাংক তথ্য
আবেদন যেভাবে
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রোগ্রামভেদে আবেদনের শেষ সময় ১০ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদনপদ্ধতি, যোগ্যতা ও সংশ্লিষ্ট ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মসূচির ওয়েবসাইটে পাওয়া যাবে।



