টিউশন ফি ছাড়াও বছরে ৩২ হাজার ডলার, নিউজিল্যান্ডে পিএইচডি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে ফুল-ফান্ডেড স্কলারশিপের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন । Wellington Doctoral Scholarship 2026-এর আওতায় নির্বাচিত ১১০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি বার্ষিক উপবৃত্তি দেওয়া হবে।

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬।

বিশ্ববিদ্যালয় পরিচিতি

১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন নিউজিল্যান্ডের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে।

যেসব বিষয়ে গবেষণার সুযোগ

এই স্কলারশিপের আওতায় স্থাপত্য, ব্যবসা ও সরকার, নকশা, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, সংগীত, প্রযুক্তি এবং বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।

স্কলারশিপের সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • বছরে ৩২ হাজার নিউজিল্যান্ড ডলার উপবৃত্তি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ লাখ টাকা)
  • তিন বছর পর্যন্ত আর্থিক সহায়তা

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের—

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
  • চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে;
  • ৪.০ স্কেলে ন্যূনতম ৩.০ জিপিএ অথবা প্রথম শ্রেণি/উচ্চ সম্মান (First or Upper Second Class Honours) অর্জন করতে হবে;
  • বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অন্যান্য ভর্তি শর্ত পূরণ করতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে।

আবেদনের শেষ সময়

১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।