কানাডায় ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন শেষ ৬ নভেম্বর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো (University of Toronto) ঘোষণা করেছে মর্যাদাপূর্ণ Lester B. Pearson International Scholarship। এই ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক (Undergraduate) পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

বিশ্বমানের শিক্ষা, গবেষণা এবং উন্নত শিক্ষাব্যবস্থার জন্য পরিচিত ইউনিভার্সিটি অব টরন্টোতে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৬ নভেম্বর ২০২৬।

স্কলারশিপে যা যা সুবিধা পাবেন

  • সম্পূর্ণ টিউশন ফি
  • চার বছরের আবাসন সুবিধা
  • প্রয়োজনীয় পাঠ্যবইয়ের খরচ
  • আনুষঙ্গিক শিক্ষা ব্যয়
  • স্বাস্থ্যবিমাসহ অন্যান্য একাডেমিক সুবিধা

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
  • উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ভালো ফল থাকতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা পূরণ করতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
  • আইইএলটিএস, ডুয়োলিঙ্গ বা বিশ্ববিদ্যালয় স্বীকৃত অন্যান্য ইংরেজি দক্ষতার সনদ গ্রহণযোগ্য।
  • ইংরেজি মাধ্যমে পূর্ববর্তী পড়াশোনা সম্পন্ন করলে ভাষা পরীক্ষার শর্ত থেকে অব্যাহতি মিলতে পারে (বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী)।

আবেদন করবেন যেভাবে

স্কলারশিপের জন্য আবেদন করার আগে ইউনিভার্সিটি অব টরন্টোর স্নাতক প্রোগ্রামে ভর্তি আবেদন সম্পন্ন করতে হবে। এরপর মনোনয়ন (Nomination) এবং নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৬।