চীনের সিনহুয়া ইউনিভার্সিটিতে সম্পূর্ণ ফ্রি মাস্টার্সের সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য চীনের সিনহুয়া ইউনিভার্সিটি (Tsinghua University) ঘোষণা করেছে মর্যাদাপূর্ণ Schwarzman Scholars Scholarship। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছর মেয়াদি সম্পূর্ণ অর্থায়নে (ফুল-ফান্ডেড) মাস্টার্স করার সুযোগ পাবেন।
চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সিনহুয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব বিকাশ, আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং বৈশ্বিক নীতিনির্ধারণ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগও থাকবে। আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৬।
সিনহুয়া ইউনিভার্সিটি সম্পর্কে
১৯১১ সালে প্রতিষ্ঠিত সিনহুয়া ইউনিভার্সিটি চীনের অন্যতম সেরা পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে এটি নিয়মিত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে থাকে। বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা, সমাজবিজ্ঞান, জননীতি, কলা ও মানবিক বিষয়ে বিশ্বজুড়ে এর বিশেষ সুনাম রয়েছে।
স্কলারশিপে যা যা সুবিধা পাবেন
- সম্পূর্ণ টিউশন ফি
- যাওয়া-আসার বিমান ভাড়া
- আবাসন সুবিধা
- থাকা-খাওয়া ও দৈনন্দিন ব্যয়ের জন্য ভাতা
- বই ও শিক্ষা-সামগ্রীর জন্য অনুদান
- স্বাস্থ্যবিমা
- স্টাডি ট্যুর ও নির্ধারিত ভ্রমণ সুবিধা
আবেদনের যোগ্যতা
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Bachelor’s) ডিগ্রি থাকতে হবে।
- ১ আগস্ট ২০২৭ অনুযায়ী বয়স ১৮ বছর বা তার বেশি এবং ২৯ বছরের কম হতে হবে।
- নেতৃত্ব (Leadership) দেওয়ার অভিজ্ঞতা ও সক্ষমতা থাকতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
গ্রহণযোগ্য ইংরেজি দক্ষতার স্কোর
- TOEFL iBT: ন্যূনতম ১০০
- IELTS: ন্যূনতম ৭.০
- Cambridge C1 Advanced/C2 Proficiency: ন্যূনতম ১৮৫
প্রয়োজনীয় কাগজপত্র
- হালনাগাদ সিভি (CV)
- অনলাইন আবেদনপত্র
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- ৩টি রেফারেন্স লেটার
- ইংরেজি ভাষা দক্ষতার সনদ
- স্টেটমেন্ট অব পারপাস (SOP)
- লিডারশিপ প্রবন্ধ (Leadership Essay)
- অন্যান্য প্রাসঙ্গিক নথি (যদি থাকে)
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের Schwarzman Scholars-এর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত নির্দেশনাও একই ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬।

