ইউরোপে পড়তে চান? আবেদন করুন এই ১৩ আন্তর্জাতিক স্কলারশিপে
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬
ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন দেশের সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক মর্যাদাপূর্ণ স্কলারশিপের আবেদন শুরু হচ্ছে। এসব স্কলারশিপে টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক ভাতা, আবাসন, স্বাস্থ্যবিমা, বিমান ভাড়া এবং গবেষণা অনুদানের মতো সুবিধাও রয়েছে।
যারা আগামী শিক্ষাবর্ষে ইউরোপে স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি করতে চান, তাদের জন্য আবেদন প্রস্তুতি শুরু করার এখনই উপযুক্ত সময়।
নিচে জনপ্রিয় ১৩টি স্কলারশিপের আবেদন সময়সীমা ও অফিসিয়াল লিংক তুলে ধরা হলো—
১. চিভনিং স্কলারশিপ (যুক্তরাজ্য)
- প্রোগ্রাম: মাস্টার্স
- আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬
- আবেদন: https://www.chevening.org/
২. কমনওয়েলথ স্কলারশিপ
- প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি
- সম্ভাব্য শেষ সময়: অক্টোবর ২০২৬
- আবেদন: https://cscuk.fcdo.gov.uk/
৩. কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ
- প্রোগ্রাম: নির্বাচিত মাস্টার্স কোর্স
- সম্ভাব্য শেষ সময়: ডিসেম্বর ২০২৬
- আবেদন: https://www.lshtm.ac.uk/
৪. DAAD স্কলারশিপ (জার্মানি)
- প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি
- শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬
- আবেদন: https://www.daad.de/en/
৫. এরাসমাস মুন্ডুস
- প্রোগ্রাম: Erasmus Mundus Joint Master’s
- সময়: নভেম্বর ২০২৬–ফেব্রুয়ারি ২০২৭
- আবেদন: https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en
৬. আইফেল এক্সিলেন্স স্কলারশিপ (ফ্রান্স)
- প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি
- শেষ সময়: ৮ জানুয়ারি ২০২৭
- আবেদন: https://www.campusfrance.org/en/eiffel-scholarship-program-of-excellence
৭. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ
- প্রোগ্রাম: মাস্টার্স
- শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৭
- আবেদন: https://si.se/en/apply/scholarships/
৮. NL স্কলারশিপ (নেদারল্যান্ডস)
- প্রোগ্রাম: ব্যাচেলর ও মাস্টার্স
- শেষ সময়: ফেব্রুয়ারি–মে ২০২৭
- আবেদন: https://www.studyinnl.org/
৯. স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম (হাঙ্গেরি)
- প্রোগ্রাম: ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি
- শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৭
- আবেদন: https://stipendiumhungaricum.hu/
১০. তুর্কিয়ে বুরসলারি
- প্রোগ্রাম: ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি
- শেষ সময়: ১০ জানুয়ারি–২০ ফেব্রুয়ারি ২০২৭
- আবেদন: https://www.turkiyeburslari.gov.tr/
১১. সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ
- প্রোগ্রাম: পিএইচডি ও গবেষণা
- শেষ সময়: ২০ আগস্ট ২০২৬
- আবেদন: https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html
১২. গেটস কেমব্রিজ স্কলারশিপ
- প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি
- শেষ সময়: ডিসেম্বর ২০২৬/জানুয়ারি ২০২৭
- আবেদন: https://www.gatescambridge.org/
১৩. Government of Ireland International Education Scholarship
- প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি
- আবেদনের সময়: শিগগির প্রকাশিত হবে
- আবেদন: https://hea.ie/policy/internationalisation/goi-ies/
আবেদন করার আগে যা করবেন
বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ আন্তর্জাতিক স্কলারশিপে আবেদন করতে ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা, শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (SOP), আপডেটেড সিভি এবং সুপারিশপত্র (Recommendation Letter) অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক স্কলারশিপে বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি বা কন্ডিশনাল অফারও প্রয়োজন হতে পারে।
তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা, পছন্দের বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং সংশ্লিষ্ট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।



