আমেরিকার ফুল ফান্ডেড ফেলোশিপ! আবেদন শুরু

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের মর্যাদাপূর্ণ হিউবার্ট এইচ. হামফ্রে (Hubert H. Humphrey) ফেলোশিপ ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, সরকারি, বেসরকারি এবং এনজিও খাতে কর্মরত যোগ্য বাংলাদেশিরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

ফুলব্রাইট কর্মসূচির আওতায় পরিচালিত এই প্রায় ১০ মাসের নন-ডিগ্রি ফেলোশিপে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ দেওয়া হবে।

নির্বাচিত ফেলোরা পাবেন সম্পূর্ণ টিউশন ফি, মাসিক জীবনযাত্রার ব্যয়, আন্তর্জাতিক বিমান ভাড়া, স্বাস্থ্যবীমা, বই ও কম্পিউটার ভাতা। এছাড়া প্রয়োজন হলে ইংরেজি ভাষা প্রশিক্ষণ এবং বিভিন্ন পেশাগত উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও থাকবে।

জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ মধ্য-পর্যায়ের পেশাজীবীদের জন্য হামফ্রে ফেলোশিপ আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা এবং সময়সীমা সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।