সৌদি আরবে ফুল ফান্ডেড স্কলারশিপের আবেদন শুরু

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হাই কমিশন অব সৌদি আরব স্কলারশিপ ২০২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। সৌদি সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক (Bachelor’s), স্নাতকোত্তর (Master’s) ও পিএইচডি (PhD) পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, গবেষণা ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এটি একটি সম্পূর্ণ অর্থায়ন (Fully Funded) স্কলারশিপ। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন সুবিধা, স্বাস্থ্যবিমা, বিমান ভাড়া এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা পাবেন।

বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন অনলাইনে সংশ্লিষ্ট সরকারি পোর্টাল বা অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে হবে।

তবে আবেদনের শেষ তারিখ নির্দিষ্ট নয়। বিশ্ববিদ্যালয় ও শিক্ষাক্রমভেদে সময়সীমা ভিন্ন হতে পারে। তাই আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।