স্কলারশিপে কেমব্রিজে এমবিএ, আবেদন করুন এখনই

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির জাজ বিজনেস স্কুলে স্কলারশিপের মাধ্যমে এমবিএ করার সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। বোস্তানি ফাউন্ডেশনের ‘কেমব্রিজ ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ’ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৭

১২০৯ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব কেমব্রিজ ইংরেজিভাষী বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। কেমব্রিজ জাজ বিজনেস স্কুল ১৯৯০ সালে জাজ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ নামে যাত্রা শুরু করে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

এমবিএ প্রোগ্রামে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, অর্থনীতি, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা ও অপারেশনাল ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যয়ন করা যাবে। পাশাপাশি অন্ট্রাপ্রেনিওরশিপ ও ইনোভেশন, সোশ্যাল ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি, বিজনেস অ্যানালিটিকস এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ বিভিন্ন ঐচ্ছিক কোর্সে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

যা যা সুবিধা মিলবে

  • টিউশন ফির ৭৫ শতাংশ মওকুফ।
  • বোস্তানি ফাউন্ডেশনের অধীনে দুই মাসের ইন্টার্নশিপের সুযোগ।
  • আবাসন ও ভ্রমণ ভাতা।

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
  • ভালো শিক্ষাগত ফলাফল থাকতে হবে।
  • কেমব্রিজের এমবিএ প্রোগ্রামে ভর্তির অফার পেতে হবে।
  • স্নাতকে ভালো ফল থাকতে হবে।
  • জিম্যাট (GMAT) স্কোর জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • জীবনবৃত্তান্ত (সিভি)
  • পাসপোর্ট সাইজের ছবি
  • জিম্যাট স্কোরের সনদ
  • রেফারেন্স লেটার

প্রয়োজনীয় নথিপত্রের অনুলিপি admissions@boustany-foundation.org ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৭।