আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত

কানাডায় ১২ সপ্তাহের পূর্ণ অর্থায়নের গবেষণা ইন্টার্নশিপ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মিট্যাকস (Mitacs) গ্লোবালিঙ্ক রিসার্চ ইন্টার্নশিপ ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। কানাডার ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে পরিচালিত এই সম্পূর্ণ অর্থায়নের (Fully Funded) ইন্টার্নশিপে অংশ নেওয়ার সুযোগ পাবেন যোগ্য আন্তর্জাতিক স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা।

মিট্যাকসের উদ্যোগে পরিচালিত এই ১২ সপ্তাহের গবেষণা ইন্টার্নশিপে নির্বাচিত শিক্ষার্থীরা কানাডার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের তত্ত্বাবধানে বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। আগামী বছরের মে থেকে অক্টোবরের মধ্যে ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান, প্রকৌশল, গণিত, মানবিক, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ থাকছে। পাশাপাশি আন্তঃবিষয়ক (Interdisciplinary) গবেষণা প্রকল্পেও অংশ নেওয়া যাবে। কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিশ্বমানের গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন এবং মিট্যাকস গ্লোবালিঙ্ক অ্যালামনাই নেটওয়ার্কের সদস্য হতে পারবেন।

যেসব সুবিধা মিলবে

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—

  • কানাডায় যাওয়া-আসার বিমান ভাড়া
  • বিমানবন্দর থেকে আবাসনে যাতায়াতের খরচ
  • আবাসন ভাতা (দেশভেদে ভিন্ন)
  • ভর্তি-সংক্রান্ত ফি বাবদ অনুদান (প্রতিষ্ঠানভেদে ভিন্ন)
  • খাবার ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য ভাতা
  • পুরো ইন্টার্নশিপ মেয়াদে জরুরি স্বাস্থ্যবিমা
  • কানাডায় শিক্ষার্থী মেন্টরের সহায়তা
  • বিভিন্ন শিল্পখাতের অনুষ্ঠান ও পেশাগত উন্নয়ন কোর্সে বিনা মূল্যে অংশগ্রহণের সুযোগ
  • ইন্টার্নশিপ শেষে গ্লোবালিঙ্ক রিসার্চ কমপ্লিশন সার্টিফিকেট

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই কোনো যোগ্য অংশীদার শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণকালীন স্নাতক অথবা সমন্বিত স্নাতক/স্নাতকোত্তর (Combined Undergraduate/Master’s) শিক্ষার্থী হতে হবে।

এছাড়া আবেদনকারীকে নিম্নোক্ত দেশের নাগরিক হতে হবে: ব্রাজিল, চিলি, চীন, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, হংকং, জর্ডান, মেক্সিকো, পাকিস্তান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, তিউনিসিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র।

প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ২০২৬ সালের ফল সেমিস্টার অনুযায়ী তার অন্তত এক থেকে তিনটি সেমিস্টার বাকি থাকতে হবে। পাশাপাশি কানাডায় ১২ সপ্তাহ অবস্থান করে ইন্টার্নশিপ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সঙ্গে জমা দিতে হবে—

  • জীবনবৃত্তান্ত (সিভি)
  • ইংরেজি বা ফরাসি ভাষায় অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট
  • ব্যক্তিগত বিবৃতি (Personal Statement)
  • অন্তত একটি সুপারিশপত্র (বর্তমান তত্ত্বাবধায়ক অধ্যাপকের কাছ থেকে)
  • বৈধ পাসপোর্ট
  • গবেষণা অভিজ্ঞতার তথ্য (যদি থাকে)

আবেদন পদ্ধতি

আগ্রহীদের Global Student Platform-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে অন্তত তিনটি এবং সর্বোচ্চ ১০টি গবেষণা প্রকল্পে আবেদন করতে হবে। প্রকল্পগুলো কমপক্ষে তিনটি ভিন্ন কানাডিয়ান প্রদেশের হতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

আবেদনের লিংক….