তরুণদের জন্য ফ্রান্সে দারুণ সুযোগ, আবেদন শেষ ১৪ আগস্ট

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

তরুণদের জন্য ফ্রান্সে আয়োজন করা হচ্ছে কাউন্সিল অব ইউরোপের সম্পূর্ণ অর্থায়নে প্রশিক্ষণ কর্মসূচি। ‘গণতন্ত্র ও মানবাধিকারের জন্য যুব অ্যাডভোকেসি’ শীর্ষক এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন যুব সংগঠন ও নাগরিক সমাজে কাজ করা তরুণরা।

প্রশিক্ষণটি ফ্রান্সের স্ট্রাসবুর্গে অবস্থিত ইউরোপীয় যুব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মূল প্রশিক্ষণ চলবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত। তবে পুরো কর্মসূচির সময়কাল ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬। এর মধ্যে অংশগ্রহণকারীদের যাতায়াতের দিনও অন্তর্ভুক্ত রয়েছে।

কাউন্সিল অব ইউরোপের যুব বিভাগ এই কর্মসূচির জন্য সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারী নির্বাচন করবে।

কী শেখানো হবে?

প্রশিক্ষণে গণতন্ত্র, মানবাধিকার, যুব অংশগ্রহণ এবং অ্যাডভোকেসি বা নীতিনির্ধারণে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে।

তরুণরা কীভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নিতে পারেন এবং বিভিন্ন নীতি প্রণয়নে ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।

এ ছাড়া কাউন্সিল অব ইউরোপের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি কাউন্সিল অব ইউরোপের সংসদীয় পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং তাদের অধিবেশনে অংশ নেওয়ার সুযোগও থাকতে পারে।

যেসব সুবিধা পাওয়া যাবে

এই প্রশিক্ষণ কর্মসূচির পুরো ব্যয় কাউন্সিল অব ইউরোপ বহন করবে। সংস্থাটির নিয়ম অনুযায়ী—

যাতায়াতের খরচ ফেরত দেওয়া হবে;

ভিসা ফি ফেরত দেওয়া হবে;

ইউরোপীয় যুব কেন্দ্রে থাকার ব্যবস্থা থাকবে;

প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থা থাকবে;

মানবাধিকার ও যুব অ্যাডভোকেসি বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ থাকবে;

নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ ও কাজ করার দক্ষতা বাড়ানো যাবে;

কাউন্সিল অব ইউরোপের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ থাকবে;

কাউন্সিল অব ইউরোপের সংসদীয় পরিষদের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকতে পারে;

বিভিন্ন দেশের যুব সংগঠন ও নাগরিক সমাজে কাজ করা তরুণদের সঙ্গে পরিচিত ও যোগাযোগ তৈরির সুযোগ পাওয়া যাবে।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীর বয়স সাধারণত ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে যৌক্তিক কারণ থাকলে বয়সের ক্ষেত্রে ব্যতিক্রম করা হতে পারে।

আবেদনকারীকে কোনো যুব পরিষদ, যুব সংগঠন, যুব নেটওয়ার্ক বা যুব নাগরিক সমাজের সংগঠনের প্রতিনিধিত্ব করতে হবে।

এ ছাড়া নিজ সংগঠনে নেতৃত্বের দায়িত্বে থাকতে হবে এবং প্রশিক্ষণ শেষে সংগঠনের হয়ে অ্যাডভোকেসি কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা থাকতে হবে।

প্রার্থীকে মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং যুব অংশগ্রহণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

পুরো প্রশিক্ষণে অংশ নেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী কার্যক্রমেও যুক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

এ ছাড়া ইংরেজি ভাষায় স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

আবেদনকারীকে এমন কোনো দেশে বসবাস করতে হবে, যে দেশ ইউরোপীয় সাংস্কৃতিক সনদের অন্তর্ভুক্ত। তবে যৌক্তিক কারণ থাকলে এ ক্ষেত্রেও ব্যতিক্রম করা হতে পারে।

যেভাবে আবেদন করবেন

প্রথমে কাউন্সিল অব ইউরোপের নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে দিয়ে আবেদনটি অনলাইনে জমা দিতে হবে।

এর পাশাপাশি আবেদনকারীর নিজ সংগঠন থেকে একটি সমর্থনপত্র সংগ্রহ করতে হবে।

সমর্থনপত্রটি ই-মেইলে পাঠাতে হবে:

youthdemocracy@coe.int

ই-মেইলের বিষয় বা শিরোনামে লিখতে হবে:

টিসি অ্যাডভোকেসি—আপনার নাম—সমর্থনপত্র

অনলাইন আবেদন এবং সমর্থনপত্র—দুটিই নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

১৪ আগস্ট ২০২৬, দুপুর ২টা—স্ট্রাসবুর্গের স্থানীয় সময়।

এই প্রশিক্ষণে সর্বোচ্চ ৩০ জন তরুণ অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাই যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

আবেদনের লিংক…