নেপালে ভয়াবহ বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ৩৩২

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে দেওয়া আপডেটে মৃতের সংখ্যা ২৮৯ জন বলে জানানো হয়েছিল।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, ৪৪ জন নেপাল সেনাবাহিনীর সদস্য এবং ২৮ জন নেপাল পুলিশের কর্মকর্তা রয়েছেন।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এখন পর্যন্ত ২৫৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বন্যা পরিস্থিতি ও উদ্ধার অভিযান নিয়ে নেপাল পুলিশ এবং জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পৃথকভাবে তথ্য প্রকাশ করছে। উদ্ধার অভিযান এখনো চলছে।