মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান নাগরিকদের জন্য সতর্কবার্তা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা’ সম্পর্কে সতর্ক করেছে আবুধাবিতে অবস্থিত আমেরিকান দূতাবাস এবং দুবাইয়ে আমেরিকান কনস্যুলেট জেনারেল।

অঞ্চলটিতে অবস্থানরত আমেরিকান নাগরিকদের ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন’ করার এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া ও অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নতার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, অতীতেও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য স্থানে আমেরিকান কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এতে সতর্ক করে বলা হয়েছে, ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে আমেরিকার অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর মধ্যে আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত।