সৌদি আরবের জাজান প্রদেশে জরুরি সতর্কতা জারি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে সম্ভাব্য বিপদ মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই বিপদ কেটে গেছে বলে জানানো হয়।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে এ সতর্কবার্তা দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
সতর্কবার্তায় নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সাথে ঘটনাস্থলে ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়।
তবে কী ধরনের বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।



