নামাজ শেষে শিশুদের সঙ্গে খেলাধুলা নিয়ে গল্প করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

রাজধানীর বনানীতে জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের পছন্দের খেলাধুলা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি খেলার সামগ্রী কিনে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে সেখানে অপেক্ষমাণ শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শিশুদের কাছে জানতে চান, তারা কী ধরনের খেলাধুলা পছন্দ করে এবং নিয়মিত খেলে কি না। এ সময় শিশুদের কেউ ফুটবল, আবার কেউ ক্রিকেট খেলার আগ্রহের কথা জানায়।

প্রধানমন্ত্রী তাদের কাছে বাস্কেটবল ও টেবিল টেনিস খেলার অভিজ্ঞতা সম্পর্কেও জানতে চান। পরে শিশুদের জন্য খেলার সামগ্রী পাঠানোর আশ্বাস দেন তিনি।