পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। এ দাবিতে নিম্নতম মজুরি বোর্ডের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন তাঁরা।

সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিক পক্ষ এ প্রস্তাব দেয়। বৈঠক শেষে বোর্ডের সদস্যরা এ তথ্য জানান।

তবে মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো কোনো লিখিত প্রস্তাব জমা দেননি। সোমবার বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষকে এ বিষয়ে লিখিত প্রস্তাব জমা দিতে চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন।