হরমুজে আমেরিকার ড্রোন ভূপাতিত, নীরব ওয়াশিংটন

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আকাশে আমেরিকার অত্যাধুনিক এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইরানের নৌবাহিনী বলেছে, দেশটির ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও জাতীয় স্বার্থ সুরক্ষায় তারা এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রকাশিত ড্রোনটির ধ্বংসাবশেষের কয়েকটি ছবিতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত অংশ দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে আমেরিকার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।