সরকারের মধ্যে ফ্যাসিবাদের ভাইরাস রয়েছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

আগামী ডিসেম্বরে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবে না জামায়াত।

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘সরকারকে জামায়াত এখনই ফ্যাসিস্ট বলতে চায় না। ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্যে রয়েছে।’

এ সময় স্থানীয় নির্বাচনে ‘ভোট ডাকাতদের’ ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যাওয়া ও তাঁকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ ধরনের বক্তব্য দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।