প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আলোচনায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাস এবং শ্রমিক অধ্যুষিত এলাকায় চলমান বিক্ষোভের বিষয়ও উঠে আসতে পারে।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।