মির্জা ফখরুল, তামিম ও ফাতেমাসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মে ৮, ২০২৬

সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিসিবি সভাপতি তামিম ইকবালসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কারটি চালু করেছে। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তিদের প্রতিবছর এই সম্মাননা প্রদান করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা: স্বর্ণপদকের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও ব্যক্তিবর্গ:

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব।

  • ইকবাল হাসান মাহমুদ টুকু: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী।

  • ডা. এ জেড এম জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী।

  • তামিম ইকবাল: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

  • ফাতেমা বেগম: বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী।

এছাড়া তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার এবং ব্যবসায়ী আবদুল হক।