বিএনপি উদার গণতান্ত্রিক দল, আমরা কোনো বিভাজন চাই না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং তারা কোনো ধরনের বিভাজন সৃষ্টি করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর সার্কিট হাউজ রোডের পিআইবি অডিটোরিয়ামে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না।”

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার আদর্শকে আরও শক্তিশালী করাই বিএনপির লক্ষ্য।

নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশের মানুষ শেষ পর্যন্ত বিএনপিকে বেছে নিয়েছে এবং নানা ধরনের প্রচারণা ও হাইপ সত্ত্বেও জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক সময়ে নেতৃত্বে এসেছিলেন, যখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ছিল। সেই সময়ে তিনি বিভাজনের রাজনীতি না করে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, আত্মমর্যাদা এবং অর্থনৈতিক স্বনির্ভরতার স্বপ্ন দেখিয়েছিলেন, যা আজও মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

আলোচনা সভায় বিএনপি নেতারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।