নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসক) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে যোগ দিতে মঙ্গলবার (১৬ জুন) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, প্রতিমন্ত্রী আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন।

আগামী ১৭ থেকে ১৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট অনুষ্ঠিত হবে।  ওই সেগমেন্টে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সেগমেন্টে অংশগ্রহণ শেষে আগামী ২০ জুন নিউইয়র্ক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।