শক্তিশালী ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহরের পূর্ব-দক্ষিণপূর্ব দিকে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং পালু শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি ছিল না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি হাসপাতালের রোগীদের ভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৫ দশমিক ২।



