দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশি নিহত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। আগুন লাগার সময় নিহতরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে নিহত ছয় বাংলাদেশির নাম ও বিস্তারিত পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শেষ করে মরদেহগুলো উদ্ধার করেছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহতদের পরিচয় শনাক্ত ও পরিস্থিতি তদারকিতে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং উদ্ধারকারীরা সহযোগিতা করছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ছয় বাংলাদেশিই নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।