রাশিয়ার হামলায় কিয়েভে নিহত ৯, আহত ২৮

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিচকো জানান, রুশ হামলায় রাজধানীতে ৯ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

তিনি বলেন, আহত ২৮ জনের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই অথবা বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে হামলাটি কী ধরনের অস্ত্র দিয়ে চালানো হয়েছে কিংবা কতটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাননি কিয়েভের মেয়র।

এদিকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন করে আরও তীব্র আকার ধারণ করছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনজুড়ে হামলার পরিধি বাড়িয়েছে। একই সঙ্গে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মতপার্থক্য দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ও সেনাদের মনোবলে প্রভাব ফেলছে বলে বিশ্লেষকদের ধারণা।

সর্বশেষ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।