নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যার পর মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে নওয়ালপরাসি পূর্ব, নওয়ালপরাসি পশ্চিম ও চিতওয়ান এলাকা থেকে। উদ্ধার হওয়া অনেক মরদেহই নদীর প্রবল স্রোতে ভেসে বন্যাকবলিত এলাকা থেকে অনেক দূরে চলে গেছে।

এ পর্যন্ত রাসুয়ায় ১২ জন, নুয়াকোটে ৩৭ জন, ধাদিংয়ে ৩৩ জন, গোরখায় ৪৬ জন, চিতওয়ানে ২৮ জন, নওয়ালপরাসি পশ্চিমে ১৩৪ জন এবং নওয়ালপরাসি পূর্বে ২২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গোরখা থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশও উদ্ধার হয়েছে।

বুধবার রাসুয়ার ভোতেকোশি নদীতে বন্যা দেখা দেয়। পরে এর পানি ধাদিং, গোরখা, চিতওয়ান ও তানাহুন হয়ে দেবঘাটের দিকে প্রবাহিত হয়।

তানাহুন থেকে আসা কালীগণ্ডকী নদীর পানি নারায়ণী নদীর সঙ্গে মিলিত হয়েছে। পরে নারায়ণী নদী চিতওয়ান ও নওয়ালপরাসি হয়ে ভারতে প্রবেশ করেছে। ভারতে নদীটি গণ্ডক নামে পরিচিত।