সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

আগামী সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী ছয় মাসে দেশটি বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেবে। এর মধ্যে প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়া হবে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, মালয়েশিয়া বাংলাদেশের বিভিন্ন খাতে দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

তিনি আরও বলেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত বিধিমালা করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকায় চলাচলের জন্য দুই ও চার আসনের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে।