জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬
জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাহাড়িকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী বাজিত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় আরও হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।



