ইউক্রেন ট্রেনে রুশ হামলা: ‘আমরা ভয় পাই না’ বললেন ইইউ কূটনীতিক

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ইউক্রেনের একটি যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কালাস বলেছেন, এই হামলার উদ্দেশ্য ছিল পশ্চিমা দেশগুলোকে ভয় দেখানো। তবে ইউরোপ ইউক্রেনের পাশে থাকবে এবং ভয় পাবে না।

হামলার সময় ট্রেনটি পোল্যান্ড সীমান্তের কাছে ছিল। ধারণা করা হচ্ছে, পশ্চিমা নেতাদের চলাচলের কারণে ট্রেনটি লক্ষ্যবস্তু হতে পারে।

এর আগে ইউক্রেনজুড়ে রাশিয়া শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

ইউরোপীয় নেতারা বলেছেন, এই হামলার জবাবে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়া প্রয়োজন।