ইরান সরকারের পতন ও হামাস-হিজবুল্লাহ নির্মূলের ঘোষণা নেতানিয়াহুর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ইরানের সরকারকে উৎখাত, হামাসকে নির্মূল এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে শিন বেতের একটি অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্টের বাসভবনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নেতানিয়াহু।

এ সময় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের কর্মকাণ্ডেরও প্রশংসা করেন তিনি।

নেতানিয়াহু বলেন, গাজায় গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলিদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এখনো বেঁচে আছে, তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসীদের উদ্দেশে ইসরায়েলের বার্তা হলো—কেউ নিরাপদ নয় এবং সবাইকে খুঁজে বের করা হবে। শিন বেতের সদস্যরা বাস্তবে সেই কাজই করছেন বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও তার মিত্রদের ধ্বংসের আকাঙ্ক্ষা এখনো শেষ হয়নি উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘সেটি শুধু দুর্বল হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা হামাসকে নির্মূল করব। সর্বোপরি আমরা ইরানের সরকারকে পরাজিত করব। আমরা সেটিকে উৎখাত করব। সেটির পতন হবে। আমরা হিজবুল্লাহর বিরুদ্ধেও ব্যবস্থা নেব এবং তারও পতন হবে।’