ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।



