ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৫৫ জন, চট্টগ্রামে ২৭২, খুলনায় ২৬৪, বরিশালে ২২৯, রাজশাহীতে ১৮৮, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৭৮ এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩২ হাজার ১০৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২৫১ জন।

গত বছর দেশে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু এবং ১ লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২৪ সালে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন।