শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক জহিরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার মো. জহিরুল ইসলাম।
শেরেবাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শেরেবাংলা এ. কে. ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম এবং শেরেবাংলা এ. কে. ফজলুল হকের দৌহিত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
‘শেরেবাংলা এ. কে. ফজলুল হকের কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শেরেবাংলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে জহিরুল ইসলাম বলেন, পেশাগত জীবনে এ ধরনের স্বীকৃতি আনন্দের পাশাপাশি দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরতে চান তিনি।



