৫ আগস্ট সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা নোয়াবের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (৩ আগস্ট) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট নোয়াবভুক্ত সংবাদপত্র অফিসে সাধারণ ছুটি পালন করা হবে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানগুলো চাইলে সেদিনও পত্রিকা প্রকাশ করতে পারবে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নোয়াবের এই ঘোষণার ফলে সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অধিকাংশ সংবাদপত্র প্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে। তবে সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখতে অনেক প্রতিষ্ঠান বিশেষ ব্যবস্থায় প্রকাশনা কার্যক্রম চালিয়ে যেতে পারে।