শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, ৫ জেলায় রেড অ্যালার্ট
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
দ্রুত শক্তি বৃদ্ধি করে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। এর প্রভাবে রাজ্যের মধ্য ও দক্ষিণ উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় আগামী ২ নভেম্বর পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। জেলাগুলো হলো—কৃষ্ণা, গুন্টুর, বাপটলা, প্রকাশম ও এসপিএসআর নেল্লোর। এসব এলাকায় অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ২ ও ৩ নভেম্বর অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল, রায়ালসীমা ও তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা ও ইয়ানামের কিছু স্থানে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ দুই দিন উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল এক বার্তায়



