ডেঙ্গুতে মৃত্যু ৪৫৫, হাসপাতালে ভর্তি প্রায় ৬ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬
সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৫ জন।
শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭২১ জন, চট্টগ্রাম বিভাগে ২৭৫ জন, খুলনা বিভাগে ১৬১ জন, বরিশাল বিভাগে ১৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন এবং রংপুর বিভাগে ৪৩ জন রয়েছেন।
চলতি বছরের ৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৪৫ হাজার ৯০৬ জন। এ সময়ে রোগটিতে মারা গেছেন ৪৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক লাখ ৩৯ হাজার ৬৭৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচ হাজার ৭৭৩ জন।
এর আগে ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর রোগটিতে ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
অন্যদিকে, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর রোগটিতে প্রাণ হারান এক হাজার ৭০৫ জন।



