ঢাকার বিপসট পরিদর্শন করলেন ডাচেস অব এডিনবার্গ সোফি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং নারী শান্তিরক্ষীদের ভূমিকা সরেজমিনে দেখতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।
সোমবার (৯ নভেম্বর) বিপসট পরিদর্শনকালে তিনি বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শান্তিরক্ষা কার্যক্রমে তাঁদের অবদান সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে সোমবার তিন দিনের সফরে ঢাকায় পৌঁছে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস অব এডিনবার্গ সোফি। তাঁদের মধ্যে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।
সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারেও যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন।



