সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক হয়েছে।

এ সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ করছে নির্বাচন কমিশন। নতুন সফটওয়্যার চালু হলে উপজেলা পর্যায় থেকেই নাগরিকেরা তাঁদের এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে, তাদেরটা আনলক করে দিচ্ছি।’