রংপুর সফরে যাচ্ছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ১৫ মে রংপুর সফরে যাচ্ছেন। রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত উপজেলা ও থানা আমীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
বুধবার (১৩ মে) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য সম্মেলনে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। পরে তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা ও মহানগর আমীরসহ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর রংপুর মহানগর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ও রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এ ছাড়া বিকাল সাড়ে ৪টায় রংপুর মহানগরীর উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরে জামায়াত আমীরের সঙ্গে থাকবেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিমসহ স্থানীয় সংসদ সদস্যরা।



