নান্দাইলে গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার, ১৫ মে ২০২৬ উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা সহজ ও জনবান্ধব করতে আধুনিক অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভূমি অফিস চালু হলে স্থানীয় জনগণ ভূমি সংক্রান্ত সেবা আরও দ্রুত ও স্বচ্ছভাবে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, নতুন এই ভূমি অফিস ভবন নির্মাণ সম্পন্ন হলে গাংগাইল ইউনিয়নের হাজারো মানুষ ভূমি রেকর্ড, নামজারি, খতিয়ানসহ বিভিন্ন সেবা এক জায়গা থেকেই নিতে পারবেন, ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।