মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের খোঁজখবর নিতে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন জামায়াতের এই শীর্ষ নেতা। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন তিনি।
এ সময় মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।
মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।



