স্ত্রীসহ হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে স্ত্রীসহ সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। শুক্রবার তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

জানা গেছে, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে এই সফরে গেছেন সেনাপ্রধান। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের।